logo KHILGAON GOVT. COLONY SCHOOL & COLLEGE খিলগাঁও গভঃ কলোনি স্কুল এন্ড কলেজ, ঢাকা
Menu
মোঃ শাহাদাত হোসেন সরকার

মোঃ শাহাদাত হোসেন সরকার

সভাপতি

10 Sep, 2026
1 min read

সভাপতি মহাদয়ের বাণী

আসসালামু আলাইকুম । পরম করুনাময় আল্লাহ্‌পাকের নামে আরম্ভ করিতেছি, সু-শিক্ষা অর্জনের দ্বারাই সুন্দর, কল্যাণনয় ও সত্যের পথে পরিচালিত হতে হয়। শিক্ষা একটি মৌলিক চাহিদা। এই শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় উপকরণ। শিক্ষা অর্জন একটি চলমান প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ বিষয়। সামাজিক মিথস্ক্রিয়ায় মানুষ পারিপার্শ্বিক অবস্থান থেকে জ্ঞান অর্জন করে থাকে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের নেপথ্যে এর উপযোগের বিষয়টি বিবেচিত। প্রতিযোগিতায় নিজেকে যোগ্য, দক্ষ ও প্রজ্ঞাবান হিসেবে প্রমাণ করার ইতিবাচক প্রবণতা বর্তমানে লক্ষণীয়। বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞের কদর সর্বত্র। বিশ্বায়নের কারণে মুক্তবাজার অর্থনীতির কর্পোরেট কালচারে প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন এ প্রজন্মের প্রথম পছন্দ। এছাড়াও বিভিন্ন পেশায় জড়িত হওয়ার প্রাথমিক যোগ্যতা হিসেবে প্রাতিষ্ঠানিক সুশিক্ষা এবং হাতে কলমে শিক্ষা হতে প্রাপ্ত জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহার্য । সময়ের দাবি মেটানোর তাগিদে বিশেষায়িত স্কুল ও কলেজ হিসেবে খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজকে দেশের মানব সম্পদ উন্নয়নে খানিকটা হলেও ভূমিকা রেখে চলছে। অত্র খিলগাঁও জোনে একটি অনুকরণীয় ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেখিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষামান ধরে রাখার দৃঢ় প্রত্যয় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ।

 

 

জনাব মোঃ শাহাদাত হোসেন সরকার

সভাপতি, খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা -১২১৯।